
ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক
লেখক ও গবেষক
জন্ম: 01 January, 1976
লেখক সম্পর্কে
"ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক।
জন্ম কক্সবাজারে, ১৯৭৬ সালে। পড়াশোনা করেছেন চুনতি হাকিমিয়া আলিয়া মাদরাসা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিসিএস তথ্য ক্যাডার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আররি বিভাগে যোগদান করেন এবং বর্তমানে একই বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত।
ড. যুবাইর ধর্ম, ভাষা, ভাষাতত্ত্ব, উপ-ভাষাতত্ত্ব, সাহিত্য ও ইতিহাসসহ নানা বিষয়ে লেখালিখি করেছেন। দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধসংখ্যা প্রায় ত্রিশটি। আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য তিনি সৌদি আরব, জার্মান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশ সফর করেছেন।
‘সুলতান মুহাম্মাদ ফাতিহ’ লেখার পূর্বে তিনি আরও পাঁচটি গ্রন্থ নিয়ে কাজ করেছেন।
যাত্রী ছাউনির নিচে (নাগিব মাহফুজের ছোটগল্পের অনুবাদ), ২০০৯; ইসলামের দৃষ্টিতে চিত্রাঙ্কন ও ভাস্কর্য নির্মাণ, ২০০৯; ইসলামের দৃষ্টিতে মহিলাদের জাম‘আতে নামায ও ইমামতি, ২০০৯; আমীরুল মু’মিনীন উসমান ইবনু ‘আফফান (রা.), ২০১৩; আধুনিক আরবি ছোটগল্প: একটি দ্বিভাষিক পাঠ, ২০১৯।
zubairehsan@du.ac.bd"
Guardian Publications-এর এই লেখকের প্রকাশিত গ্রন্থ, রচনাসূচি ও গবেষণা সংক্রান্ত তথ্য এই পৃষ্ঠায় দেখুন। লেখকের অন্যান্য বই, বিষয়ভিত্তিক সংগ্রহ ও সম্পর্কিত প্রকাশনাও একই জায়গায় পাওয়া যাবে।
Guardian Publications বাংলাদেশে ইসলামী, একাডেমিক ও সাধারণ সাহিত্যের মানসম্মত বই প্রকাশ করে। পাঠকরা guardianpubs.com-এ সহজেই বই অর্ডার করতে পারেন। বই তালিকা, অন্যান্য লেখক ও ক্যাটাগরি থেকে নতুন বই খুঁজে নিন।
লেখকের জীবনী, রচনাসূচি ও প্রকাশনা সংক্রান্ত আপডেট এই পৃষ্ঠায় সংরক্ষণ করা হয়। নতুন প্রকাশ, অফার ও বিশেষ প্যাকেজের খবর জানতে বই তালিকা নিয়মিত দেখুন। প্রশ্ন থাকলে যোগাযোগ করুন।


