Guardian Publication Logo
  • মূলপাতা
  • ক্যাটালগ
  • ক্রয় তালিকা
  • লগইন

মোট আইটেম (০)

আপনার ক্রয় তালিকা খালি

গার্ডিয়ান পাবলিকেশন্স:

মননশীল জ্ঞানচর্চায় আপনার বিশ্বস্ত সঙ্গী

গার্ডিয়ান পাবলিকেশন্স বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় এবং সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান। ২০১৭ সালে যাত্রার সূচনালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি বাংলা সাহিত্যের অঙ্গনে নতুন ধারার সৃষ্টিশীলতা এবং মননশীলতার বার্তা নিয়ে কাজ করে যাচ্ছে। কেবল বই প্রকাশ নয়, বরং একটি শিক্ষিত, সচেতন এবং রুচিশীল পাঠক ও লেখক সমাজ গড়ে তোলাই গার্ডিয়ানের মূল লক্ষ্য।


আমাদের অগ্রযাত্রা

২০১৭ সালে 'প্যারাডক্সিক্যাল সাজিদ' প্রকাশের মাধ্যমে গার্ডিয়ান পাবলিকেশন্স পাঠকসমাজে এক অভাবনীয় আলোড়ন সৃষ্টি করে। সেই ধারাবাহিকতায় ‘বি-স্মার্ট উইথ মুহাম্মাদ সা.’, ‘সানজাক-ই উসমান’, ‘এরদোয়ান: দ্যা চেঞ্জমেকার’, ‘দ্যা রিভার্টস’, ‘রিভাইভ উয়োর হার্ট’, ‘বন্ধন’ এবং ‘প্রোডাক্টিভ মুসলিম’-এর মতো কালজয়ী ও পাঠকপ্রিয় বইগুলো গার্ডিয়ানের ঝুলিকে সমৃদ্ধ করেছে। বর্তমানে আমাদের ক্যাটালগে ইতিহাস, বিজ্ঞান, রাজনীতি, কিশোর সাহিত্য এবং জীবনচর্চাসহ প্রায় ৪০টি ক্যাটাগরিতে ৩০০টিরও বেশি গ্রন্থ রয়েছে।


বিশ্বদরবারে গার্ডিয়ান

গার্ডিয়ানের সাফল্য আজ দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃত। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর হাতে তাঁদের জীবনীগ্রন্থের বাংলা সংস্করণ পৌঁছানো গার্ডিয়ানের জন্য এক অনন্য গৌরব। তুরস্কের জাতীয় পার্লামেন্টে প্রেসিডেন্ট এরদোয়ান এই কাজের ভূয়সী প্রশংসা করেছেন, যা আমাদের কাজের আন্তর্জাতিক মানকেই ফুটিয়ে তোলে।


আমাদের অর্জন ও স্বীকৃতি

প্রতিষ্ঠালগ্ন থেকেই মানসম্মত প্রকাশনার জন্য আমরা অর্জন করেছি অসংখ্য পুরস্কার:

  • রাইজিং পাবলিকেশন অ্যাওয়ার্ড: ২০১৭
  • রকমারি বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড: ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১, ২০২২
  • বইফেরি বেস্টসেলার অ্যাওয়ার্ড: ২০২২
  • শ্রেষ্ঠ স্টল: চট্টগ্রাম বিভাগীয় অমর একুশে বইমেলা (২০১৯) এবং বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা (নরসিংদী)।

 

বৈচিত্র্যময় প্রকাশনা

আমরা বিশ্বাস করি জ্ঞানের কোনো সীমানা নেই। তাই আমাদের প্রকাশনায় স্থান পায়— ইতিহাস ও সভ্যতা, সিরাতে রাসূল , ক্যারিয়ার ও লিডারশিপ, বিজ্ঞান ও ইসলাম, প্যারেন্টিং, আত্ম-উন্নয়ন, শিশু-কিশোর সাহিত্য, এবং সমকালীন বিশ্বরাজনীতিসহ গুরুত্বপূর্ণ সব বিষয়। বিশ্বখ্যাত স্কলারদের পাশাপাশি আমরা নতুন ও সম্ভাবনাময় তরুণ লেখকদের প্রতিভাকে বিকাশের সুযোগ করে দিতে নিরন্তর কাজ করছি।


প্রাতিষ্ঠানিক কাঠামো ও দায়বদ্ধতা

গার্ডিয়ান পাবলিকেশন্স একটি অংশীদারি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে ১১ জন পরিচালকের সমন্বয়ে গঠিত পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত। আমরা বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর গর্বিত সদস্য (লাইসেন্স নং: TRAD/DSCC/327390/2019)গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যাবতীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা আমাদের ব্যবসায়িক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছি।


আমাদের পরিচালনা পর্ষদ

যাঁদের দূরদর্শী নেতৃত্ব এবং নিরলস পরিশ্রমে গার্ডিয়ান পাবলিকেশন্স আজ প্রকাশনা জগতে এক আস্থার নাম।


  • চেয়ারম্যান: মো. মাহমুদুল ইসলাম
  • ভাইস চেয়ারম্যান: মো. মাহমুদুল হাসান
  • ব্যবস্থাপনা পরিচালক: নূর মোহাম্মদ আবু তাহের
  • উপ-ব্যবস্থাপনা পরিচালক: মো. মাহমুদুল হাসান

(বোর্ড অফ ডিরেক্টর্সে আরও রয়েছেন: মো. মোবাশ্বের আলী, সালেহ আরিফ, মোহাম্মাদ সাইফুর রহমান, মীর মোহাম্মাদ নাজমুল হুদা, শাহমুন নাকিব ফারাবি, মো. মুজাহিদুল ইসলাম ও মো. তৌহিদুল মিনহাজ)

 

একনজরে গার্ডিয়ান পরিচিতি

প্রতিষ্ঠানের নাম : গার্ডিয়ান পাবলিকেশন্স

ধরন : পুস্তক প্রকাশক

স্লোগান : A Creation For Truths

ট্রেড লাইসেন্স নম্বর TRAD/DSCC/327390/2019

ঠিকানা : ৩৪ নর্থব্রুক হল রোড (২য় তলা), বাংলাবাজার, ঢাকা-১১০০

ফোন : 02-2226-637473

মোবাইল : 01710197558, 01998-584958

Email : guardianpubs@gmail.com

website : https://guardianpubs.com