
ড. মুহাম্মাদ আল গাজালি
লেখক ও গবেষক
জন্ম: 01 January, 1719
লেখক সম্পর্কে
"শাইখ মুহাম্মাদ আল গাজালি ।
একজন বিশ্বখ্যাত ইসলামি চিন্তাবিদ। তিনি ১৯১৭ সালে মিশরের আলেকজান্দ্রিয়ার নিকলা আল ইনাব নামক ছোট্ট শহরে জন্মগ্রহণ করেন। ১৯৪১ সালে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। কর্মজীবনে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়
কাতার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি দীর্ঘদিন ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব ইসলামিক থট (আইআইআইটি)-এর কায়রো শাখার একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে ৭৮ বছর বয়সে কায়রোতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ।
তিনি মোট ৯৪টি বই লিখেছেন। তাঁর রচনাবলি মুসলিম বিশ্বের প্রজন্ম থেকে প্রজন্মকে ব্যাপকভাবে উজ্জীবিত করেছে। তিনি ইসলামের মৌলিক শিক্ষাসমূহকে তরুণদের সামনে যুগোপযোগী করে উপস্থাপন করার উদ্যোগ নেন। তাঁকে মিশরের ইসলামি আন্দোলনের উত্থানের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। মুসলিম চরিত্র (খুলুকুন মুসলিম) তাঁর অন্যতম সেরা গ্রন্থ।
"
Guardian Publications-এর এই লেখকের প্রকাশিত গ্রন্থ, রচনাসূচি ও গবেষণা সংক্রান্ত তথ্য এই পৃষ্ঠায় দেখুন। লেখকের অন্যান্য বই, বিষয়ভিত্তিক সংগ্রহ ও সম্পর্কিত প্রকাশনাও একই জায়গায় পাওয়া যাবে।
Guardian Publications বাংলাদেশে ইসলামী, একাডেমিক ও সাধারণ সাহিত্যের মানসম্মত বই প্রকাশ করে। পাঠকরা guardianpubs.com-এ সহজেই বই অর্ডার করতে পারেন। বই তালিকা, অন্যান্য লেখক ও ক্যাটাগরি থেকে নতুন বই খুঁজে নিন।
লেখকের জীবনী, রচনাসূচি ও প্রকাশনা সংক্রান্ত আপডেট এই পৃষ্ঠায় সংরক্ষণ করা হয়। নতুন প্রকাশ, অফার ও বিশেষ প্যাকেজের খবর জানতে বই তালিকা নিয়মিত দেখুন। প্রশ্ন থাকলে যোগাযোগ করুন।



