
উস্তাদ নোমান আলী খান
লেখক ও গবেষক
জন্ম: 01 January, 1978
লেখক সম্পর্কে
"উস্তাদ নোমান আলী। কুরআনের জ্ঞানে অসাধারণ গভীরতা এবং চমৎকার উপস্থাপনা- শৈলীর কারণে বাংলাদেশসহ সমগ্র বিশ্বের তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব উস্তাদ নোমান আলী খান। কুরআনের নিখুঁত শব্দচয়ন, মনোমুগ্ধকর ভাষা, অর্থের যৌক্তিকতাÑএগুলোই তাঁর চিন্তা-ভাবনা ও আলোচনার বৈশিষ্ট্য। কুরআনের প্রতি মানুষকে আগ্রহী করে তোলার উদ্দেশ্যে তিনি বিভিন্ন দেশে সভা-সেমিনার ও অনলাইনে বক্তৃতা করেন। জীবন, পরিবার ও ইসলামী মূল্যবোধের ওপর আলোকপাত করে থাকেন। সহজ ভাষায় কুরআনের প্রাঞ্জল উপস্থাপনা তাঁর বিশেষত্ব। তিনি প্রায় ২০টিরও অধিক তাফসির গ্রন্থ অধ্যয়ন করেছেন।
নোমান আলী খানের জন্ম ১৯৭৮ সালে জার্মানির রাজধানী বার্লিন শহরে। বাবার চাকরির সুবাদে শৈশব কাটে পাকিস্তানে। কিছু সময় সৌদি আরবে কাটিয়ে পাড়ি জমান আমেরিকার নিউইয়র্কে। মাধ্যমিকে পড়ার সময়ে বিভিন্ন পরিবেশ ও সংস্কৃতির প্রভাবে, বিশেষ করে দর্শনের ক্লাস করার পর তিনি নাস্তিক হয়ে যান। এভাবে দুবছর চলার পর একদিন আমেরিকান মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন-এর দুজন সদস্যের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং তাদের সাহচর্যে তিনি আবার ইসলামের পথে ফিরে আসেন। এরপর তিনি কুরআন ও আরবি ভাষার প্রতি আকৃষ্ট হন। আরবিতে তাঁর গভীর পড়াশোনা শুরু হয় ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে ড. আব্দুস সামি’র তত্বাবধানে। তাঁর অধীনে পড়াশোনায় তিনি আরবি ভাষা ও ব্যাকরণের ওপর গভীর জ্ঞান অর্জন করেন। তাঁর এই জ্ঞানার্জনে ড. ফাদেল আল সামরাই-এর লেখা কুরআনের ওপর বিভিন্ন বই ও বক্তৃতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বাইয়্যিনাহ ইন্সটিটিউট-এর প্রতিষ্ঠাতা এবং সিইও। তিনি ২০১২ সালে ‘www.bayyinah.tv’ নামে একটি ওয়েবসাইট চালু করেন।
"
Guardian Publications-এর এই লেখকের প্রকাশিত গ্রন্থ, রচনাসূচি ও গবেষণা সংক্রান্ত তথ্য এই পৃষ্ঠায় দেখুন। লেখকের অন্যান্য বই, বিষয়ভিত্তিক সংগ্রহ ও সম্পর্কিত প্রকাশনাও একই জায়গায় পাওয়া যাবে।
Guardian Publications বাংলাদেশে ইসলামী, একাডেমিক ও সাধারণ সাহিত্যের মানসম্মত বই প্রকাশ করে। পাঠকরা guardianpubs.com-এ সহজেই বই অর্ডার করতে পারেন। বই তালিকা, অন্যান্য লেখক ও ক্যাটাগরি থেকে নতুন বই খুঁজে নিন।
লেখকের জীবনী, রচনাসূচি ও প্রকাশনা সংক্রান্ত আপডেট এই পৃষ্ঠায় সংরক্ষণ করা হয়। নতুন প্রকাশ, অফার ও বিশেষ প্যাকেজের খবর জানতে বই তালিকা নিয়মিত দেখুন। প্রশ্ন থাকলে যোগাযোগ করুন।



