
পিনাকী ভট্টাচার্য়
লেখক ও গবেষক
জন্ম: 01 January, 1988
লেখক সম্পর্কে
"পিনাকী ভট্টাচার্য
৯০-এর ছাত্র-গণঅভ্যুত্থানের মাঠ থেকে উঠে আসা যে কয়েকজন রাজনৈতিক কর্মী সামসময়িক বাংলাদেশ তুমুল আলোচিত হয়েছেন, লেখক হিসেবে পাঠকপ্রিয় হয়েছেন, পিনাকী ভট্টাচার্য তাদের মধ্যে অন্যতম। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে দিশা খুঁজে ফেরা পিনাকী বিচিত্র সব রাজনৈতিক চিন্তা ও পরীক্ষা- নিরীক্ষার মুখোমুখি হয়েছেন। নানাবিধ বিষয় নিয়ে তিনি লিখেছেন। মূলত দর্শন, ইতিহাস ও রাজনীতি তাঁর লেখালিখির প্রিয় বিষয়। পেশাদার জীবনে সফল কর্পোরেট চিফ এক্সিকিউটিভ ছিলেন। লেখালিখির পাশাপাশি এখন নিজ ব্যাবসায়িক প্রতিষ্ঠানে সময় দিচ্ছেন। ‘একাদেমিয়া’ নামে একটি নিয়মিত পাঠচক্রের সভাপতি।
সোশ্যাল মিডিয়াতে একজন জনপ্রিয় ও আলোচিত অ্যাক্টিভিস্ট। ফেসবুকে নিজের সরব উপস্থিতি দিয়ে ইতোমধ্যেই তরুণ প্রজন্মের চিন্তার রাজ্যে ঝড় তুলেছেন। প্রশ্ন তুলতে ভালোবাসেন তিনি। প্রচলিত ধারাবাহিক বয়ানের বিপরীতে তাঁর যৌক্তিক প্রশ্ন নতুন করে ভাবতে শেখায়। স্বপ্ন দেখেন এক ইনসাফপূর্ণ নৈতিক বাংলাদেশের।
"
Guardian Publications-এর এই লেখকের প্রকাশিত গ্রন্থ, রচনাসূচি ও গবেষণা সংক্রান্ত তথ্য এই পৃষ্ঠায় দেখুন। লেখকের অন্যান্য বই, বিষয়ভিত্তিক সংগ্রহ ও সম্পর্কিত প্রকাশনাও একই জায়গায় পাওয়া যাবে।
Guardian Publications বাংলাদেশে ইসলামী, একাডেমিক ও সাধারণ সাহিত্যের মানসম্মত বই প্রকাশ করে। পাঠকরা guardianpubs.com-এ সহজেই বই অর্ডার করতে পারেন। বই তালিকা, অন্যান্য লেখক ও ক্যাটাগরি থেকে নতুন বই খুঁজে নিন।
লেখকের জীবনী, রচনাসূচি ও প্রকাশনা সংক্রান্ত আপডেট এই পৃষ্ঠায় সংরক্ষণ করা হয়। নতুন প্রকাশ, অফার ও বিশেষ প্যাকেজের খবর জানতে বই তালিকা নিয়মিত দেখুন। প্রশ্ন থাকলে যোগাযোগ করুন।


