
মুফতি মুহিউদ্দীন কাসেমী
লেখক ও গবেষক
জন্ম: 01 January, 1985
লেখক সম্পর্কে
"মুফতি মুহিউদ্দীন কাসেমী।
একজন তরুণ আলিম, লেখক, অনুবাদক, সম্পাদক ও গবেষক। তাঁর লিখিত, অনূদিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ত্রিশের অধিক। জন্ম ময়মনসিংহের গফরগাঁওয়ে।
শিক্ষাজীবনের প্রতিটি স্তরেই তিনি প্রখর মেধার স্বাক্ষর রাখেন। ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে ফজিলত জামাতের কেন্দ্রীয় পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ৭ম স্থান এবং পরের বছর দারুল উলুম দেওবন্দ থেকে কৃতিত্বের সাথে দাওরা হাদিস সম্পন্ন করেন। পরবর্তী সময়ে একই প্রতিষ্ঠানে অধ্যয়ন করেন আরবি ভাষা ও সাহিত্য বিষয়ে। এরপর চেন্নাইয়ের সায়লামের অ্যারাবিক কলেজ থেকে মুফতি ডিগ্রি অর্জন করেন।
২০১০ সাল থেকে নিয়মিত হাদিস, ফিকহ ও তাফসির পাঠদান করছেন। কওমি মাদরাসার পাশাপাশি নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসায়ও তিনি চার বছর সহিহ বুখারি ১ম খণ্ডের দারস দিয়েছেন। বর্তমানে তিনি লেখালিখিকে মূল কর্মব্যস্ততা হিসেবে গ্রহণ করলেও দারস দিয়ে যাচ্ছেন নিয়মিত।
"
Guardian Publications-এর এই লেখকের প্রকাশিত গ্রন্থ, রচনাসূচি ও গবেষণা সংক্রান্ত তথ্য এই পৃষ্ঠায় দেখুন। লেখকের অন্যান্য বই, বিষয়ভিত্তিক সংগ্রহ ও সম্পর্কিত প্রকাশনাও একই জায়গায় পাওয়া যাবে।
Guardian Publications বাংলাদেশে ইসলামী, একাডেমিক ও সাধারণ সাহিত্যের মানসম্মত বই প্রকাশ করে। পাঠকরা guardianpubs.com-এ সহজেই বই অর্ডার করতে পারেন। বই তালিকা, অন্যান্য লেখক ও ক্যাটাগরি থেকে নতুন বই খুঁজে নিন।
লেখকের জীবনী, রচনাসূচি ও প্রকাশনা সংক্রান্ত আপডেট এই পৃষ্ঠায় সংরক্ষণ করা হয়। নতুন প্রকাশ, অফার ও বিশেষ প্যাকেজের খবর জানতে বই তালিকা নিয়মিত দেখুন। প্রশ্ন থাকলে যোগাযোগ করুন।

