কানিজ ফাতিমা।
লেখক ও গবেষক
লেখক সম্পর্কে
একজন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক। পেশায় শিক্ষক। চাইল্ড এডুকেশন ও প্যারেন্টিং বিষয়ে বিশেষজ্ঞ। এই সকল বিষয়ে বিভিন্ন কোর্সও তিনি পরিচালনা করেন।
জন্ম বরিশাল জেলার কালিদাসিয়ায়। বাবার চাকরির সুবাদে বেড়ে ওঠেন খুলনায়।
শিক্ষাজীবনে গ্র্যাজুয়েশন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে। এমবিএ করেছেন দারুল ইহসান ইউনিভার্সিটি থেকে।
কর্মজীবনের শুরুতে দারুল ইহসান ইউনিভার্সিটি প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে নর্থ ইউনিভার্সিটি, ঢাকায় সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষাদান করেন।
২০০৯ সালে কানাডায় পাড়ি জমান। ২০১০ সালে টরন্টো, অন্টারিওতে বাংলাদেশি-কানাডিয়ান কমিউনিটি সার্ভিসেস (বিসিএস)-এ আফটার স্কুল টিউটরিং প্রোগ্রামের সমন্বয়কারী হিসেবে কাজ শুরু করেন। ২০১৩ সালে কুইন্স ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব এডুকেশন ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিনি কানাডার ক্যালগারিভিত্তিক একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি কানাডাভিত্তিক স্বেচ্চছাসেবী সামাজিক সংগঠন The Centre for Children & Community Development-এর সভাপতি হিসেবে দায়িত্বপালন করেছেন। এ ছাড়াও তিনি শিশু-কিশোরদের সৃজনশীল চিন্তা, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাসহ জীবনঘনিষ্ঠ বিভিন্ন দক্ষতা বৃদ্ধির জন্য সচেতনতামূলক প্রশিক্ষণ দেন এবং কাউন্সিলিং করেন।
Guardian Publications-এর এই লেখকের প্রকাশিত গ্রন্থ, রচনাসূচি ও গবেষণা সংক্রান্ত তথ্য এই পৃষ্ঠায় দেখুন। লেখকের অন্যান্য বই, বিষয়ভিত্তিক সংগ্রহ ও সম্পর্কিত প্রকাশনাও একই জায়গায় পাওয়া যাবে।
Guardian Publications বাংলাদেশে ইসলামী, একাডেমিক ও সাধারণ সাহিত্যের মানসম্মত বই প্রকাশ করে। পাঠকরা guardianpubs.com-এ সহজেই বই অর্ডার করতে পারেন। বই তালিকা, অন্যান্য লেখক ও ক্যাটাগরি থেকে নতুন বই খুঁজে নিন।
লেখকের জীবনী, রচনাসূচি ও প্রকাশনা সংক্রান্ত আপডেট এই পৃষ্ঠায় সংরক্ষণ করা হয়। নতুন প্রকাশ, অফার ও বিশেষ প্যাকেজের খবর জানতে বই তালিকা নিয়মিত দেখুন। প্রশ্ন থাকলে যোগাযোগ করুন।






