
তারিক রমাদান
লেখক ও গবেষক
জন্ম: 01 January, 1899
লেখক সম্পর্কে
"শহিদ হাসান আল বান্না’র পৌত্র তারিক রমাদান।
তিনি একজন সুইস শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও লেখক।
তারিক রমাদান ২০০৪ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসের টাইম ম্যাগাজিন-এর জরিপ অনুযায়ীÑএকুশ শতকে পৃথিবীর সেরা ১০০ জন বিজ্ঞানী ও চিন্তাবিদের মধ্যে অন্যতম।
তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব অরিয়েন্টাল স্টাডিস-এর কন্টেমপোরারি ইসলামিক স্টাডিস বিভাগের অধ্যাপক। এ ছাড়াও তিনি একই বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব বিভাগে অধ্যাপনা করেন।
এ ছাড়াও তিনি কাতার বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়া পেরিলস বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিস বিভাগের ভিজিটিং প্রফেসর। পাশাপাশি জাপানের দোশিশা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ ফেলো এবং কাতারে অবস্থিত রিসার্চ সেন্টার অব ইসলামিক লেজিসলেশন অ্যান্ড ইথিক্স-এর ডিরেক্টর।
তিনি চিন্তা-গবেষণা বা ইজতিহাদের মাধ্যমে মুসলিম জীবনের নতুন সমস্যাগুলো সমাধানের জন্য সামাজিক বিজ্ঞান ও ইসলামি ফিকাহ শাস্ত্রের মূলনীতির মাঝে সেতুবন্ধন তৈরিতে কাজ করে যাচ্ছেন। তিনি বিভিন্ন বিষয়ে ত্রিশটিরও অধিক গ্রন্থ রচনা করেছেন এবং সারা পৃথিবীর অসংখ্য বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছেন।"
Guardian Publications-এর এই লেখকের প্রকাশিত গ্রন্থ, রচনাসূচি ও গবেষণা সংক্রান্ত তথ্য এই পৃষ্ঠায় দেখুন। লেখকের অন্যান্য বই, বিষয়ভিত্তিক সংগ্রহ ও সম্পর্কিত প্রকাশনাও একই জায়গায় পাওয়া যাবে।
Guardian Publications বাংলাদেশে ইসলামী, একাডেমিক ও সাধারণ সাহিত্যের মানসম্মত বই প্রকাশ করে। পাঠকরা guardianpubs.com-এ সহজেই বই অর্ডার করতে পারেন। বই তালিকা, অন্যান্য লেখক ও ক্যাটাগরি থেকে নতুন বই খুঁজে নিন।
লেখকের জীবনী, রচনাসূচি ও প্রকাশনা সংক্রান্ত আপডেট এই পৃষ্ঠায় সংরক্ষণ করা হয়। নতুন প্রকাশ, অফার ও বিশেষ প্যাকেজের খবর জানতে বই তালিকা নিয়মিত দেখুন। প্রশ্ন থাকলে যোগাযোগ করুন।


