
ড. মুহাম্মাদ আব্দুল বারী
লেখক ও গবেষক
জন্ম: 01 January, 1970
লেখক সম্পর্কে
"ড. মুহাম্মাদ আব্দুল বারী ।
একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ শিক্ষাবিদ, প্যারেন্টিং প্রশিক্ষক ও লেখক। ১৯৮৬ সালে তিনি লন্ডনের ‘কিংস কলেজ' থেকে পদার্থ বিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন । পদার্থ বিজ্ঞানের একজন গবেষক হিসেবে পেশাজীবন শুরু করলেও পরবর্তী সময়ে আচরণবিষয়ক বিশেষজ্ঞ (Behaviour Specialist ) হিসেবে শিক্ষকতাও করেন। ২০১১ সালে অবসর গ্রহণের পর থেকে তিনি লেখালিখি ও প্যারেন্টিং প্রশিক্ষণে মনোনিবেশ করেন।
তিনি ব্রিটিশ সুশীল সংগঠন ‘মুসলিম কাউন্সিল অব ব্রিটেন' ও সিটিজেনস ইউকে (Citizens UK)-সহ বিভিন্ন জাতীয় সিভিল ও দাতব্য সংগঠনের সাথে যুক্ত ছিলেন। ২০১২ সালে অনুষ্ঠিত Olympic and Paralympic Games-এর আয়োজক কমিটির নির্বাচিত সদস্যও ছিলেন। তিনি লন্ডনের ‘কুইন মেরি ইউনিভার্সিটি' থেকে অনারারি ফেলো এবং ‘ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন' থেকে অনারারি ডক্টর অব এডুকেশন ডিগ্রি অর্জন করেন ।
"
Guardian Publications-এর এই লেখকের প্রকাশিত গ্রন্থ, রচনাসূচি ও গবেষণা সংক্রান্ত তথ্য এই পৃষ্ঠায় দেখুন। লেখকের অন্যান্য বই, বিষয়ভিত্তিক সংগ্রহ ও সম্পর্কিত প্রকাশনাও একই জায়গায় পাওয়া যাবে।
Guardian Publications বাংলাদেশে ইসলামী, একাডেমিক ও সাধারণ সাহিত্যের মানসম্মত বই প্রকাশ করে। পাঠকরা guardianpubs.com-এ সহজেই বই অর্ডার করতে পারেন। বই তালিকা, অন্যান্য লেখক ও ক্যাটাগরি থেকে নতুন বই খুঁজে নিন।
লেখকের জীবনী, রচনাসূচি ও প্রকাশনা সংক্রান্ত আপডেট এই পৃষ্ঠায় সংরক্ষণ করা হয়। নতুন প্রকাশ, অফার ও বিশেষ প্যাকেজের খবর জানতে বই তালিকা নিয়মিত দেখুন। প্রশ্ন থাকলে যোগাযোগ করুন।


