
ড. মুহাম্মাদ আকরাম নদভি
লেখক ও গবেষক
জন্ম: 01 January, 1963
লেখক সম্পর্কে
"ড. মুহাম্মাদ আকরাম নদভি।
একজন প্রভাবশালী ইসলামিক স্কলার, চিন্তাবিদ ও গবেষক। তিনি ১৯৬৩ সালে ভারতের উত্তর প্রদেশের জৈনপুরে জন্মগ্রহণ করেন। বর্তমানে কর্মরত আছেন ক্যামব্রিজ ইসলামিক কলেজের ডিন এবং আল-সালাম ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে। এর আগে তিনি ভারতের লক্ষেèৗতে অবস্থিত দারুল উলুম নাদওয়াতুল উলামায় পড়াশোনা শেষে ক্যামব্রিজে রিসার্চ ফেলো হিসেবে কাজ করেন।
ইংরেজি, উর্দু, আরবি, বসনিয়ান, মালয়ালাম ও ইন্দোনেশিয়ান ভাষায় প্রকাশিত তাঁর মোট গ্রন্থের সংখ্যা ৭৭টি। এই মূল্যবান গ্রন্থসমূহে প্রতিফলিত হয়েছে তাঁর বিচরণক্ষেত্র হাদিস, ফিকহ, আরবি ব্যাকরণ, মুসলিম মনীষীদের জীবন ও কর্ম ইত্যাদির গভীর জ্ঞান। যে গবেষণাকর্মের জন্য তিনি মুসলিম বিশ্বে সবচেয়ে বেশি সমাদৃত, তা হলোÑ৪৩ খণ্ডের আল-ওয়াফা বি আসমা আন-নিসা, যা রচিত হয়েছে ১০ হাজারেরও বেশি মুসলিম নারীদের নিয়ে, যাঁরা হাদিসশাস্ত্রের চর্চা ও প্রসারে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। আলোচ্য আল মুহাদ্দিসাত গ্রন্থটি লেখকের আল-ওয়াফা বি আসমা আন-নিসা-এর সারসংক্ষেপ।"
Guardian Publications-এর এই লেখকের প্রকাশিত গ্রন্থ, রচনাসূচি ও গবেষণা সংক্রান্ত তথ্য এই পৃষ্ঠায় দেখুন। লেখকের অন্যান্য বই, বিষয়ভিত্তিক সংগ্রহ ও সম্পর্কিত প্রকাশনাও একই জায়গায় পাওয়া যাবে।
Guardian Publications বাংলাদেশে ইসলামী, একাডেমিক ও সাধারণ সাহিত্যের মানসম্মত বই প্রকাশ করে। পাঠকরা guardianpubs.com-এ সহজেই বই অর্ডার করতে পারেন। বই তালিকা, অন্যান্য লেখক ও ক্যাটাগরি থেকে নতুন বই খুঁজে নিন।
লেখকের জীবনী, রচনাসূচি ও প্রকাশনা সংক্রান্ত আপডেট এই পৃষ্ঠায় সংরক্ষণ করা হয়। নতুন প্রকাশ, অফার ও বিশেষ প্যাকেজের খবর জানতে বই তালিকা নিয়মিত দেখুন। প্রশ্ন থাকলে যোগাযোগ করুন।

