"আব্দুল্লাহ মাহমুদ নজীব ।
জন্ম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরে। সময়টা ১৯৯৭ সালের ২২ জানুয়ারি। পিতা ড. মাহমুদুল হক ওসমানি এবং মাতা জাহান আরা ইয়েসমিন-এর প্রথম সন্তান। অধ্যয়ন করছেন স্নাতক সম্মান (৪র্থ বর্ষ), আরবি বিভাগে, ঢাকা বিশ্ববিদ্যালয় । প্রকাশিত গ্রন্থের সংখ্যা সাত। লেখালিখির পাশাপাশি বিতর্ক অঙ্গনেও সরব পদচারণা। ২০১৭ সালে কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আরবি বিতর্ক চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উড়িয়েছেন । তা ছাড়াও ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইসলামিক সিভিলাইজেশন কনফারেন্স-এ গবেষণাপত্র উপস্থাপনের সুযোগ পেয়েছেন ।
লেখকের অন্যান্য গ্ৰন্থ : এক মুঠো সবুজের স্বপ্ন (কাব্য) শেষ রাত্রির গল্পগুলো (প্রবন্ধগল্প ) সবুজ নায়ের মাঝি (অণুকাব্য) বৃষ্টিমুখর রৌদ্রমুখর (প্রবন্ধগল্প ) সবুজ রাতের কোলাজ (কাব্য) তারাফুল (প্রবন্ধগল্প)
"
Guardian Publications-এর এই লেখকের প্রকাশিত গ্রন্থ, রচনাসূচি ও গবেষণা সংক্রান্ত তথ্য এই পৃষ্ঠায় দেখুন। লেখকের অন্যান্য বই, বিষয়ভিত্তিক সংগ্রহ ও সম্পর্কিত প্রকাশনাও একই জায়গায় পাওয়া যাবে।
Guardian Publications বাংলাদেশে ইসলামী, একাডেমিক ও সাধারণ সাহিত্যের মানসম্মত বই প্রকাশ করে। পাঠকরা guardianpubs.com-এ সহজেই বই অর্ডার করতে পারেন। বই তালিকা, অন্যান্য লেখক ও ক্যাটাগরি থেকে নতুন বই খুঁজে নিন।
লেখকের জীবনী, রচনাসূচি ও প্রকাশনা সংক্রান্ত আপডেট এই পৃষ্ঠায় সংরক্ষণ করা হয়। নতুন প্রকাশ, অফার ও বিশেষ প্যাকেজের খবর জানতে বই তালিকা নিয়মিত দেখুন। প্রশ্ন থাকলে যোগাযোগ করুন।