Guardian Publication Logo
  • En
  • বাংলা
ln.Praptisthan
  • ln.Home1
  • ক্যাটালগ
  • ln.Cart
  • ln.Login

মোট আইটেম (০)

আপনার ক্রয় তালিকা খালি

মীর লায়েক আলি

মীর লায়েক আলি

লেখক ও গবেষক

ln.Birth: 01 January, 1903

ln.AboutTheAuthor

হায়দারাবাদের একজন খ্যাতনামা ইঞ্জিনিয়ার ও শিল্পপতি ছিলেন। তার কর্মজীবনের সূচনা হয় হায়দারাবাদের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে একজন সহকারী প্রকৌশলী হিসেবে। তবে শীঘ্রই সরকারি চাকরি ছেড়ে দিয়ে তিনি ‘Hyderabad Construction Company’ প্রতিষ্ঠা করেন। তার অক্লান্ত পরিশ্রম ও দূরদৃষ্টির ফলে খুব দ্রুতই কোম্পানিটি সমৃদ্ধি লাভ করে। এরপর তিনি হায়দারাবাদে আরও কিছু শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করেন।

তা ছাড়া শ্বশুরবাড়ির আত্মীয়, ভায়রা মইন নওয়াজ জং-এর সঙ্গে মিলে তিনি ‘নিজাম সাগর বাঁধ’-সংলগ্ন উর্বর জমির একটি বিস্তৃত অঞ্চল কিনে নেন। ১৯৪৮ সালে ভারত হায়দারাবাদ দখল করে নিলে তিনি পাকিস্তানে চলে যান। সেখানে দীর্ঘদিন পাকিস্তান পররাষ্ট্র দপ্তরে দায়িত্ব পালন করেন। এরপর দীর্ঘ ১২ বছরের পরিশ্রম শেষে ১৯৬২ সালে আজাদি- পাগল হায়দারাবাদি জাতির পরাধীন হওয়ার সেই বেদনাঘন ও মর্মান্তিক কাহিনি নিয়ে ট্র্যাজেডি অব হায়দারাবাদ বইটি প্রকাশ করেন। জীবনের শেষ পর্যায়ে, ১৯৭১ সালের ২৪ অক্টোবর পাকিস্তান সরকারের এক অফিসিয়াল কাজে নিউইয়র্ক অবস্থানকালে ফজরের নামাজ আদায়রত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। পরে তাকে সৌদি আরবের মদিনায় দাফন করা হয়

ln.OurSpecial