
মো. তওফিক মাহবুব চৌধুরী।
লেখক ও গবেষক
লেখক সম্পর্কে
পেশাদার জীবনে পুলিশ কর্মকর্তা। জন্ম ১৯৭০ সালে সিলেট জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন অর্থনীতিতে। ১৫তম বিসিএস-এর মাধ্যমে ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশে যোগদান। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কম্বোডিয়া, লাইবেরিয়া ও সুদান মিশনে ইউনিফর্ম পুলিশ অফিসারের দায়িত্ব পালন। তিনি যুক্তরাষ্ট্রের এফবিআই ন্যাশনাল অ্যাকাডেমি, সেন্ট্রাল পুলিশ অ্যাকাডেমি নুজিয়াং ও এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ হাওয়াইতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
কর্মজীবনে লেখক বরিশাল ও রাজশাহী জেলার পুলিশ সুপার ছিলেন। তিনি পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং স্পেশাল ব্রাঞ্চে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন। অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুারী সর্বশেষ বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীর প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন।
পেশাদার জীবনের পাশাপাশি বুদ্ধিবৃত্তির জগতে তিনি বিচরণ করেছেন সচেতনভাবে। অভিজ্ঞতালব্ধ জ্ঞান ছড়িয়ে দিতে চান প্রজন্মের মানুষকে। আমি জানি তুমি মিথ্যা বলছ তার প্রথম গ্রন্থ। অপর গ্রন্থ বক্তৃতার গল্প।
Guardian Publications-এর এই লেখকের প্রকাশিত গ্রন্থ, রচনাসূচি ও গবেষণা সংক্রান্ত তথ্য এই পৃষ্ঠায় দেখুন। লেখকের অন্যান্য বই, বিষয়ভিত্তিক সংগ্রহ ও সম্পর্কিত প্রকাশনাও একই জায়গায় পাওয়া যাবে।
Guardian Publications বাংলাদেশে ইসলামী, একাডেমিক ও সাধারণ সাহিত্যের মানসম্মত বই প্রকাশ করে। পাঠকরা guardianpubs.com-এ সহজেই বই অর্ডার করতে পারেন। বই তালিকা, অন্যান্য লেখক ও ক্যাটাগরি থেকে নতুন বই খুঁজে নিন।
লেখকের জীবনী, রচনাসূচি ও প্রকাশনা সংক্রান্ত আপডেট এই পৃষ্ঠায় সংরক্ষণ করা হয়। নতুন প্রকাশ, অফার ও বিশেষ প্যাকেজের খবর জানতে বই তালিকা নিয়মিত দেখুন। প্রশ্ন থাকলে যোগাযোগ করুন।

