
জিহাদ তুরবানি
লেখক ও গবেষক
লেখক সম্পর্কে
জিহাদ তুরবানি ফিলিস্তিনি লেখক, কবি ও ইতিহাস গবেষক। ইসলামের ইতিহাসের প্রতি অত্যন্ত আগ্রহী ও অনুসন্ধিৎসু একজন গবেষক। এই গবেষণা তিনি মুসলিমদের সামনে তুলে ধরে তাদের সজাগ ও সচেতন করে তুলতে সদা তৎপর। ইসলামের ইতিহাস নিয়ে তিনি নানাভাবে, নানা আঙ্গিকে কাজ করেছেন। মিয়াতুন মিন উজামায়িল উম্মাতিল ইসলাম গাইয়ারু মাজরাত তারখি (ইতিহাসের গতিপথ পরিবর্তনকারী ১০০ জন মহান মুসলিম ব্যক্তিত্ব) তার বিখ্যাত গ্রন্থ।
আরব বিশে^ তিনি খ্যাতি অর্জন করেছিলেন বাশার আল আসাদের সরকারের বিরুদ্ধে সিরিয়ার গৃহযুদ্ধ এবং হোসনি মুবারকের সরকারের বিরুদ্ধে মিশরীয় বিপ্লবের সময় তার সমর্থনমূলক কবিতার জন্য। ‘মা ওয়াহান্না’ (আমরা বিচলিত হইনি) ও ‘ইন্নানাল আবতালু’ (আমরাই বীর) তার বিখ্যাত কবিতা।
পৃথিবীর বিভিন্ন ভাষায় তার রচিত গ্রন্থ অনূদিত হয়েছে। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলোÑ১০১ লাগজু বারবারুসা, ১০১ সিররু আরিয়ুস, ১০১ ফান্দিাল ও ১০১ আল মারিকাতুল আখিরাহ। মাদরাসাতু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম ও মাদরাসাতুস সাহাবাহ সিরাত তার দুটি অসাধারণ কাজ।
Guardian Publications-এর এই লেখকের প্রকাশিত গ্রন্থ, রচনাসূচি ও গবেষণা সংক্রান্ত তথ্য এই পৃষ্ঠায় দেখুন। লেখকের অন্যান্য বই, বিষয়ভিত্তিক সংগ্রহ ও সম্পর্কিত প্রকাশনাও একই জায়গায় পাওয়া যাবে।
Guardian Publications বাংলাদেশে ইসলামী, একাডেমিক ও সাধারণ সাহিত্যের মানসম্মত বই প্রকাশ করে। পাঠকরা guardianpubs.com-এ সহজেই বই অর্ডার করতে পারেন। বই তালিকা, অন্যান্য লেখক ও ক্যাটাগরি থেকে নতুন বই খুঁজে নিন।
লেখকের জীবনী, রচনাসূচি ও প্রকাশনা সংক্রান্ত আপডেট এই পৃষ্ঠায় সংরক্ষণ করা হয়। নতুন প্রকাশ, অফার ও বিশেষ প্যাকেজের খবর জানতে বই তালিকা নিয়মিত দেখুন। প্রশ্ন থাকলে যোগাযোগ করুন।

