
ড. ইমাদুদ্দিন খলিল
লেখক ও গবেষক
লেখক সম্পর্কে
ড. ইমাদুদ্দিন খলিল
জন্ম ১৯৩৯ সালে ইরাকের মোসুলে। পড়াশোনা করেছেন বাগদাদ বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস বিভাগে। ১৯৬৮ সালে মিশরের আইন শামস বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পেশাজীবনে তিনি মোসুল বিশ্ববিদ্যালয়ে লেকচারার, পুরাকীর্তি বিভাগের চেয়ারম্যান, সাংস্কৃতিক জাদুঘর লাইব্রেরির পরিচালক এবং জাদুঘর ও পুরাকীর্তির সাধারণ পরিদপ্তরের সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করেন। পরবর্তী সময়ে তিনি ইরাকের আরবিল-এ সালাউদ্দিন বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাসের প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করেন । প্রফেসর খলিল OIC’র ইসলামিক শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ISESCO প্রকাশিত গ্রন্থাদিতে নিয়মিত প্রবন্ধ লিখতেন। এ ছাড়া ইসলামি চিন্তাধারা, পদ্ধতি বিজ্ঞান ও ইতিহাস এবং সাহিত্য ও সমালোচনামূলক সাহিত্যে তিনি ৫০টিরও বেশি গ্রন্থ লিখেছেন ।
Guardian Publications-এর এই লেখকের প্রকাশিত গ্রন্থ, রচনাসূচি ও গবেষণা সংক্রান্ত তথ্য এই পৃষ্ঠায় দেখুন। লেখকের অন্যান্য বই, বিষয়ভিত্তিক সংগ্রহ ও সম্পর্কিত প্রকাশনাও একই জায়গায় পাওয়া যাবে।
Guardian Publications বাংলাদেশে ইসলামী, একাডেমিক ও সাধারণ সাহিত্যের মানসম্মত বই প্রকাশ করে। পাঠকরা guardianpubs.com-এ সহজেই বই অর্ডার করতে পারেন। বই তালিকা, অন্যান্য লেখক ও ক্যাটাগরি থেকে নতুন বই খুঁজে নিন।
লেখকের জীবনী, রচনাসূচি ও প্রকাশনা সংক্রান্ত আপডেট এই পৃষ্ঠায় সংরক্ষণ করা হয়। নতুন প্রকাশ, অফার ও বিশেষ প্যাকেজের খবর জানতে বই তালিকা নিয়মিত দেখুন। প্রশ্ন থাকলে যোগাযোগ করুন।
