• মূলপাতা
  • ক্যাটালগ
  • ক্রয় তালিকা
  • লগইন

মোট আইটেম (০)

আপনার ক্রয় তালিকা খালি

Categories

All Rights Reserved by Guardian Publications

তারিক রমাদান

তারিক রমাদান

লেখক ও গবেষক

জন্ম: 01 January, 1899
2 বই প্রকাশিত

লেখক সম্পর্কে

"শহিদ হাসান আল বান্না’র পৌত্র তারিক রমাদান। তিনি একজন সুইস শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও লেখক। তারিক রমাদান ২০০৪ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসের টাইম ম্যাগাজিন-এর জরিপ অনুযায়ীÑএকুশ শতকে পৃথিবীর সেরা ১০০ জন বিজ্ঞানী ও চিন্তাবিদের মধ্যে অন্যতম। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব অরিয়েন্টাল স্টাডিস-এর কন্টেমপোরারি ইসলামিক স্টাডিস বিভাগের অধ্যাপক। এ ছাড়াও তিনি একই বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব বিভাগে অধ্যাপনা করেন। এ ছাড়াও তিনি কাতার বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়া পেরিলস বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিস বিভাগের ভিজিটিং প্রফেসর। পাশাপাশি জাপানের দোশিশা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ ফেলো এবং কাতারে অবস্থিত রিসার্চ সেন্টার অব ইসলামিক লেজিসলেশন অ্যান্ড ইথিক্স-এর ডিরেক্টর। তিনি চিন্তা-গবেষণা বা ইজতিহাদের মাধ্যমে মুসলিম জীবনের নতুন সমস্যাগুলো সমাধানের জন্য সামাজিক বিজ্ঞান ও ইসলামি ফিকাহ শাস্ত্রের মূলনীতির মাঝে সেতুবন্ধন তৈরিতে কাজ করে যাচ্ছেন। তিনি বিভিন্ন বিষয়ে ত্রিশটিরও অধিক গ্রন্থ রচনা করেছেন এবং সারা পৃথিবীর অসংখ্য বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছেন।"

পাঠকের মতামত

এই লেখক সম্পর্কে এখনো কোনো মতামত দেওয়া হয়নি। প্রথম মতামতটি আপনিই দিন।

আপনার মতামত দিন