
নঈম সিদ্দিকী
ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক ও সম্পাদক
লেখক সম্পর্কে
নঈম সিদ্দিকী (১৯১৬–২০০২) ছিলেন একজন পাকিস্তানি ইসলামী চিন্তাবিদ, লেখক ও সাহিত্যিক। তিনি মাওলানা আবুল আ‘লা মওদূদীর ঘনিষ্ঠ সহযোগী এবং জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ের সদস্যদের একজন ছিলেন। তাঁর লেখালেখিতে ইসলামী চিন্তা, সমাজ, অর্থনীতি, রাজনীতি, সাহিত্য ও মুসলিম সমাজের বিভিন্ন বিষয় স্থান পেয়েছে।
তকাওসার পত্রিকার মাধ্যমে সাহিত্যচর্চা শুরু করেন এবং পরবর্তীতে চিরাগ-ই-রাহ পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কবিতা, ছোটগল্প, প্রবন্ধ ও গবেষণামূলক লেখার মাধ্যমে ইসলামী সাহিত্যচর্চায় অবদান রাখেন। পরবর্তীতে তারজুমানুল কুরআ পত্রিকার সঙ্গেও সম্পাদনার কাজে যুক্ত ছিলেন।
তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে মুহসিনে ইনসানিয়াত,আল-মওদূদী, পঞ্চাশ-পাঁচ বছরের সঙ্গ এবং ইসলামী সমাজ, অর্থনীতি ও চিন্তাধারাবিষয়ক বিভিন্ন গ্রন্থ রয়েছে।
নঈম সিদ্দিকী ২৫ সেপ্টেম্বর ২০০২ সালে লাহোরে মৃত্যুবরণ করেন। নিনি

